Thursday, June 4, 2026
Home কর্পোরেট ২০২৫ সালে আর্থিক সক্ষমতায় নতুন উচ্চতায় কমিউনিটি ব্যাংক

২০২৫ সালে আর্থিক সক্ষমতায় নতুন উচ্চতায় কমিউনিটি ব্যাংক

২০২৫ সালে আর্থিক ব্যবস্থাপনা ও প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। বছরশেষে ব্যাংকটির মোট আয় চার অঙ্কের মাইলফলক স্পর্শ করেছে, যা প্রতিষ্ঠানটির কার্যকর ব্যবসায়িক কৌশল ও স্থিতিশীল পরিচালনার প্রতিফলন। একই সঙ্গে ব্যাংকের নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাত নেমে এসেছে খাতের অন্যতম নিম্নস্তরে, যা ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকের দক্ষতা তুলে ধরে।

গত বছরে বিনিয়োগ ও আমানতে রেকর্ড প্রবৃদ্ধির পাশাপাশি ব্যাংকের ব্যালান্স শিটের আকারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রাহক আস্থা বৃদ্ধি, শৃঙ্খলাপূর্ণ ঋণ বিতরণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এই অগ্রগতিকে ত্বরান্বিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত টাউন হল সভায় বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত। তিনি বলেন, “এই অর্জন একক কারও নয়; সম্মানিত পরিচালনা পর্ষদ থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহককেন্দ্রিক সেবাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।

ব্যাংক সূত্র জানায়, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে উদ্ভাবনী পণ্য, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে আরও বিনিয়োগ বাড়ানো হবে। দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডার, গ্রাহক ও সামগ্রিক অর্থনীতির জন্য মূল্য সংযোজন করাই কমিউনিটি ব্যাংকের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments