ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারি ২০২৬, রবিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সম্মেলনের মূল লক্ষ্য ছিল ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। তিনি ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দক্ষতা, স্বচ্ছতা ও শরীআহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস এবং শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শামসুদ্দিন জিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। এছাড়া সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের প্রধান এবং সারাদেশের ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।


