Thursday, July 2, 2026
Home আন্তর্জাতিক ১৩০ কোটির বেশি মানুষ ২০৫০ সালে ডায়াবেটিসে ভুগবে

১৩০ কোটির বেশি মানুষ ২০৫০ সালে ডায়াবেটিসে ভুগবে

বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের সংখ্যা ২০৫০ সাল নাগাদ দ্বিগুণেরও বেশি হবে। ক্রমবর্ধমান স্থূলতা ও স্বাস্থ্য বৈষম্য বৃদ্ধি এর জন্য দায়ী। সাম্প্রতিক এক গবেষণায় এসব কথা বলেছেন বিজ্ঞানীরা। খবর দ্য গার্ডিয়ান।

২০২১ সালে রোগীর সংখ্যা ছিল ৫২ কোটি ৯০ লাখ। পূর্বাভাস অনুযায়ী, যা ২০৫০ সাল নাগাদ ১৩০ কোটির বেশি হবে। এছাড়া পরবর্তী ৩০ বছরে কোনো দেশেই ডায়াবেটিসের হার কমার কোনো লক্ষণ নেই।

দ্য ল্যানসেট, দ্য ল্যানসেট ডায়াবেটিস ও এন্ডোক্রিনোলজি জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছিল।

এই পূর্বাভাসকে ‘উদ্বেগজনক’ অভিহিত করে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বেশির ভাগ রোগকে ছাড়িয়ে যাচ্ছে ডায়াবেটিস। যা মানুষ ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে উপস্থিত হয়েছে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৯৮০ কোটি। সে হিসেবে তখন প্রতি ৭-৮ জনের মধ্যে একজন ডায়াবেটিস আক্রান্ত হবেন।

গবেষকরা জানান, বেশির ভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য ও প্রাথমিকভাবে শনাক্তযোগ্য টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা দেখছেন তারা। যার একাধিক কারণের প্রথমটি হলো স্থূলতা।

আরো বলেন, জাতিগত সংখ্যালঘু ও ভৌগলিক বৈষম্য দ্বারা সৃষ্ট কাঠামোগত বর্ণবাদ বিশ্বজুড়ে ডায়াবেটিস, অন্যান্য রোগ ও মৃত্যুর হারকে ত্বরান্বিত করছে।

প্রান্তিক জনগোষ্ঠীর ইনসুলিনের মতো প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সম্ভাবনা কম। তারা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে পারেন না। অসুস্থতা ও নিম্নমানের জীবনযাত্রার কারণে তাদের আয়ুও কম। গবেষকরা বলছেন, কভিড-১৯ মহামারী বিশ্বব্যাপী ডায়াবেটিস বৈষম্যকে প্রশস্ত করেছে। এ সময়ে ডায়াবেটিসবিহীনদের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মারাত্মক সংক্রমণ ও মৃত্যু ছিল দ্বিগুণ। বিশেষত সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মধ্যে এই হার বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

দেশে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে আগামী মাস থেকেই প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগের...

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু

সারা দেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন...

Recent Comments