Thursday, July 16, 2026
Home জাতীয় হারুনের শত বিঘা জমি ও একাধিক বাড়ি-ফ্ল্যাট জব্দ

হারুনের শত বিঘা জমি ও একাধিক বাড়ি-ফ্ল্যাট জব্দ

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ ওতার ভাই এবিএম শাহারিয়ারের বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, হারুন অর রশিদের নামে কিশোরগঞ্জ, কক্সবাজার ও নারায়ণগঞ্জে মোট ৯৯.১৮ বিঘা জমি জব্দ করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জেই রয়েছে ৯১.৩২ বিঘা জমি। এছাড়া ঢাকার অভিজাত এলাকাগুলোতে একাধিক ভবন ও ফ্ল্যাট রয়েছে তার নামে। গুলশানে ১০.৩৬ শতক জমিতে ৩ কোটি ৯৭ লাখ টাকার একটি বিলাসবহুল ভবন এবং উত্তরা ৭.৪৫ কাঠার জমিতে ৩ কোটি টাকার আরেকটি ভবন জব্দ করা হয়েছে।

এছাড়া, কুড়িলে সেমিপাকা একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে একতলা একটি ভবন ও সেমিপাকা আরেকটি বাড়ি, উত্তরার ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট এবং জোয়ার সাহারায় ৬ তলা ভবনের ষষ্ঠ তলায় আরেকটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। আশিয়ান সিটিতে ৫ কাঠার একটি প্লটও আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। হারুনের বিভিন্ন ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে মোট ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা জমা রয়েছে।

হারুনের ভাই এবিএম শাহারিয়ারের ৩০ বিঘা জমিও জব্দ করা হয়েছে। এছাড়া তার ১১টি ব্যাংক হিসাব ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের আবেদনে বলা হয়েছে, হারুন অর রশিদ ও তার ভাই জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ গোপনে অর্জন করেছেন। হারুন তার ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে তার ভাই শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

তদন্তে জানা গেছে, তারা তাদের সম্পদ হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছিলেন, যা মামলার বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। এ কারণে আদালত স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। এর আগে, গত ১৭ ডিসেম্বর দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments