Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক হামাস ও পুতিনকে জিততে দেব না : বাইডেন

হামাস ও পুতিনকে জিততে দেব না : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে। তবে তাদের সাধারণ হুমকি হলো, তারা প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে চায়।

ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন এসব কথা বলেন। ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যেই তেল-আবিব সফর করে দেশে ফিরে এই ভাষণ দেন তিনি।

বাইডেন বলেন, আমরা যদি পুতিনের ইউক্রেনে ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষুধা বন্ধ না করি, তবে তিনি নিজেকে শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ রাখবেন না।

তিনি বলেন, ইসরায়েল ও ইউক্রেনের সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মূল্য দিতে হবে।

বাইডেন চলতি বছরের শুরুতে পোল্যান্ড হয়ে তার ইউক্রেন সফরের কথা উল্লেখ করেন। তার এই সফর ছিল ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন দেওয়া।

তিনি বলেন, আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের জন্য একটি বাতিঘর, এখনও, এখনও।

তিনি আরও বলেন, হামাস ও পুতিন, কাউকে জিততে দেব না।

বাইডেনের চূড়ান্ত কাজটি ছিল এটি ব্যাখ্যা করা যে, কেন ইসরায়েল ও ইউক্রেনকে সম্ভাব্য বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়ে সমর্থন করা আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ।

বাইডেন আসলে বলেননি যে, তিনি অতিরিক্ত তহবিলের জন্য কত ডলার চান। তবে আশা করা হচ্ছে, তিনি ১০০ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের সাহায্য করতে চাইবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments