Wednesday, April 29, 2026
Home কর্পোরেট স্বপ্নের হজ্জ ও ওমরাহ—সঞ্চয়ে ইসলামী ব্যাংকের সহযোগিতা

স্বপ্নের হজ্জ ও ওমরাহ—সঞ্চয়ে ইসলামী ব্যাংকের সহযোগিতা

হজ্জ ও ওমরাহ পালনের জন্য পরিকল্পিত সঞ্চয়ের সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির মুদারাবা হজ্জ ও ওমরাহ সেভিংস স্কিম দীর্ঘমেয়াদি আর্থিক প্রস্তুতির মাধ্যমে গ্রাহকদের এই পবিত্র ইবাদতের সুযোগ গ্রহণে সহায়তা করছে।

মুদারাবা হজ্জ সেভিংস অ্যাকাউন্ট (MHSA) ১ থেকে ২৫ বছর মেয়াদে খোলা যায়, যেখানে গ্রাহক তার সামর্থ্য অনুযায়ী মাসিক কিস্তির পরিমাণ নির্ধারণ করতে পারেন। একইভাবে মুদারাবা ওমরাহ সেভিংস স্কিমে ১ থেকে ১২ বছর মেয়াদে কিস্তি পরিশোধ করে ওমরাহ পালনের প্রস্তুতি নেওয়া যায়। উভয় হিসাবেই মুদারাবা ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়।

এই হিসাব যেকোনো শাখা, উপশাখা বা এজেন্ট আউটলেট ছাড়াও ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহার করেও খোলা যায়। মাসিক কিস্তির অর্থ স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরের সুযোগ রয়েছে, যা সঞ্চয় প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে।

সংশ্লিষ্ট কাগজপত্রসহ ছবি ও পরিচয়পত্র প্রদান করে হিসাব খোলা যায়। এই স্কিম শুধু অর্থনৈতিক নয়, মানসিক প্রস্তুতিতেও সহায়ক—যার মাধ্যমে হজ্জ ও ওমরাহের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments