Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার দুর্নীতির অভিযোগে শিবলী রুবাইয়াতের দশতলা ভবন ও জমি জব্দ

দুর্নীতির অভিযোগে শিবলী রুবাইয়াতের দশতলা ভবন ও জমি জব্দ

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তাঁর সাভারে অবস্থিত ১৫ কাঠা জমি ও তাতে নির্মিত ১০তলা ভবন ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

 

দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান সম্পদ ক্রোকের আবেদন করলে আদালত তা অনুমোদন করে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ভুয়া বাড়িভাড়া ও বিক্রয় চুক্তিনামা তৈরি করে শিবলী রুবাইয়াত প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন, যা বিদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২৬ হাজার ডলারের সমপরিমাণ। এ অর্থ পারিবারিক ব্যয়ের আড়ালে দেশে এনে ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দুদক বলছে, এ সম্পত্তি অবৈধভাবে অর্জিত ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে সৃষ্ট হওয়ায় তা হস্তান্তর রোধে আদালতের আদেশ অনুযায়ী জব্দ করা হয়েছে। এর আগে আদালত তাঁর এবং সংশ্লিষ্ট পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেছিল। মামলা ও তদন্ত চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments