Thursday, July 23, 2026
Home জাতীয় স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে আনা প্রয়োজন : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে আনা প্রয়োজন : আসিফ মাহমুদ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মত দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্য কমিশন নেবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিসিদের (জেলা প্রশাসক) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হলে কেন্দ্রীয় রাজনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।”

নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন আলোচনা চলছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সম্প্রতি বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচন আগে হলেও কিছু ঝামেলা হবে, পরে হলেও কিছু ঝামেলা হবে। তবে জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্থানীয় সরকারের নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী। স্থানীয় নির্বাচন আগে হলে কিছু সুবিধা আছে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঠিক দিকনির্দেশনা প্রয়োজন।”

সরকারি দলের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগ তাদের শাসনামলে যে গণহত্যা চালিয়েছে, তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।” তবে তিনি বলেন, “যেসব আওয়ামী লীগ নেতা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। উপদেষ্টা আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশাসনিক কাঠামোকে গণতান্ত্রিক ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।”

স্থানীয় সরকার নির্বাচনের সময় ও প্রক্রিয়া চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, “সকল রাজনৈতিক পক্ষের সমঝোতার ভিত্তিতেই নির্বাচন আয়োজন করা উচিত, যাতে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হয় এবং জাতীয় নির্বাচনের পরিবেশ উন্নত হয়।” এই বিষয়ে আগামী সপ্তাহে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments