Thursday, July 23, 2026
Home জাতীয় পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা শেষ পর্যন্ত বাতিল

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা শেষ পর্যন্ত বাতিল

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: অবশেষে বাংলাদেশে পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসলো। এখন থেকে নতুন পাসপোর্ট আবেদনকারীদের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, এখন থেকে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের (NID) ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু করা হবে। এতে করে আবেদনকারীদের আর পুলিশি যাচাই-বাছাইয়ের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তাদের অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতেই পাসপোর্ট প্রদান করা হবে।

এখন পর্যন্ত নতুন পাসপোর্ট পেতে নাগরিকদের স্থানীয় থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হতো, যা সময়সাপেক্ষ এবং ভোগান্তির কারণ ছিল। অনেক ক্ষেত্রেই প্রার্থীদের হয়রানির শিকার হতে হতো এবং অনেকে দালালদের মাধ্যমে দ্রুত ভেরিফিকেশন করাতে বাধ্য হতেন। নতুন নিয়ম চালু হওয়ায় এই দীর্ঘ প্রক্রিয়া থেকে মুক্তি মিলবে এবং আবেদনকারীরা সহজেই তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও কিছু নিয়ম পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্য (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান) পরিবর্তন করতে হলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রশাসন নাগরিক সেবাকে সহজ ও দুর্নীতিমুক্ত করতে চায়। পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন বাতিল করায় সময় ও খরচ উভয়ই কমবে। একইসঙ্গে এটি প্রশাসনিক দক্ষতাও বাড়াবে। নতুন নিয়ম কার্যকর হলে পাসপোর্ট আবেদনকারীরা আগের তুলনায় দ্রুত ও সহজভাবে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। তবে এটি কার্যকর করতে প্রশাসনকে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু ডাটাবেস ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments