স্কয়ার টেক্সটাইলস পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল এ ঘোষণা দেয়া হয়।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরী। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্যামুয়েল এস চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী ও মুহাম্মাদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কবির রেজা, সিএফও মো. আমিনুর রহমান ও কোম্পানি সচিব সঞ্জীব বরণ রায়।


