Saturday, May 30, 2026
Home কর্পোরেট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অনুদান পেল ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অনুদান পেল ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তার করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে ৮ লাখ টাকা অনুদান দিয়েছে। এ উপলক্ষে গতকাল কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামসুর রহমানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান। এ আর্থিক সহায়তা দিয়ে কলেজের ইউরোলজি বিভাগের জন্য সার্জিক্যাল যন্ত্রপাতি ও ডেন্টাল ইউনিটের জন্য ডেন্টাল চেয়ার কেনা হবে। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ড. মো. আফজাল হোসেন, ব্যাংকের ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন, এসইভিপি মো. ইদ্রিস আলী ও ইভিপি জালাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments