Wednesday, July 22, 2026
Home জাতীয় সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাইয়ে হাসপাতালে ভর্তি হলেন বাবর

সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাইয়ে হাসপাতালে ভর্তি হলেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লুৎফুজ্জামান বাবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী, দুই মেয়ে ও ছেলে। দুবাই পৌঁছানোর আগেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। বিমান অবতরণের পরপরই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।

বাবরের অসুস্থতার বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, বুকে ব্যথার পাশাপাশি তার শ্বাসকষ্টও দেখা দেয়, যা দীর্ঘ কারাভোগের কারণে তার শারীরিক দুর্বলতার প্রতিফলন হতে পারে। বর্তমানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা বলেছেন, তিনি সুস্থ হলে সৌদি আরবে যেতে পারবেন। তবে এরপর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

এর আগে, কারামুক্তির মাত্র তিন দিনের মাথায় গত ১৯ জানুয়ারি বাবর অসুস্থ হয়ে পড়েন। সে সময়ও বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। ২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার মামলায় তার বিরুদ্ধে সাজা হয়, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ছিল। তবে ২০২৪ সালের জানুয়ারিতে একে একে সব মামলায় আপিল শুনানির মাধ্যমে তিনি খালাস পান, যার ফলে তার মুক্তির পথ খুলে যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments