Sunday, June 14, 2026
Home জাতীয় বিশ্ব ইজতেমা উপলক্ষে মার্কিন দূতাবাসের বিশেষ নির্দেশনা

বিশ্ব ইজতেমা উপলক্ষে মার্কিন দূতাবাসের বিশেষ নির্দেশনা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয় সমাবেশ, ৫৮তম ‘বিশ্ব ইজতেমা-২০২৫’, অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশাল আয়োজনকে সামনে রেখে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে, যা ভ্রমণকারীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইজতেমার মূল স্থানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে অবস্থিত। এ বছর প্রথম পর্বে প্রায় ৪ মিলিয়ন (৪০ লাখ) মুসল্লির উপস্থিতির সম্ভাবনা রয়েছে, যা ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করুন: বিশ্ব ইজতেমার কারণে ঢাকার বিভিন্ন প্রধান সড়কে যান চলাচল সীমিত হতে পারে, ফলে অতিরিক্ত সময় নিয়ে পরিকল্পনা করা উচিত। বিমানবন্দরে পৌঁছাতে কয়েক ঘণ্টা বেশি সময় লাগতে পারে।

যথাযথ পরিচয়পত্র ও টিকিট সঙ্গে রাখুন: বিমানবন্দরে যাতায়াতকারী ব্যক্তিদের তাদের ফ্লাইট টিকিট ও সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, যাতে পুলিশ চেকপয়েন্টে তা সহজেই উপস্থাপন করা যায়। বড় সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলুন: বিশাল জনসমাগমের কারণে যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকতে হবে এবং বিক্ষোভ বা অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ইজতেমার কারণে ঢাকাজুড়ে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকবে এবং পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত করা হতে পারে। মার্কিন দূতাবাস জানিয়েছে, ঢাকাস্থ তাদের কার্যক্রম স্বাভাবিক থাকবে, তবে জরুরি প্রয়োজনে যাত্রীদের সহায়তা করতে দূতাবাসের হটলাইন নাম্বার সরবরাহ করা হয়েছে। বিশ্ব ইজতেমা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যেখানে দেশ-বিদেশের লাখো মানুষ অংশ নেন। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি থাকে এ আয়োজনের ওপর। মার্কিন দূতাবাসের এ সতর্কতা মূলত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার জটিলতা সম্পর্কে সবাইকে আগাম অবহিত করতে দেওয়া হয়েছে।

বিশ্ব ইজতেমার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ইজতেমা এলাকাকে নিরাপত্তার চাদরে ঢাকা রেখেছে। আগত মুসল্লিদের সুবিধার্থে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা, বিশুদ্ধ খাবার পানি ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলও প্রস্তুত রয়েছে। বিশ্ব ইজতেমার সফল ও শান্তিপূর্ণ সমাপ্তি কামনায় সবাইকে সতর্কতা ও নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments