Wednesday, June 24, 2026
Home জাতীয় সৌদি আরবে হজযাত্রায় ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি

সৌদি আরবে হজযাত্রায় ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী। শনিবার (৩ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, ৪৩টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ জন হজযাত্রী রয়েছেন। এ পর্যন্ত মোট ৭২ হাজার ৯৫২টি ভিসা ইস্যু করা হয়েছে।

ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকা তিনটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি, সৌদি এয়ারলাইন্স ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইট। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্য দিয়েই চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। হজ ফ্লাইট পরিচালনা চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশ নেবেন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে মোট ৭০টি হজ এজেন্সি। সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ হবে ১০ জুলাই।

এ বছর হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে বাংলাদেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। হজযাত্রীদের সুষ্ঠু যাতায়াত, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিতে হজ মিশন ও হেল্প ডেস্ক কাজ করে যাচ্ছে। হজযাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যথাসময়ে নির্ধারিত ফ্লাইটের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে হজ অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

Recent Comments