Friday, July 3, 2026
Home তথ্য প্রযুক্তি সোশ্যাল মিডিয়া থেকে ৯৫৯৮ লিংক অপসারণ: পলক

সোশ্যাল মিডিয়া থেকে ৯৫৯৮ লিংক অপসারণ: পলক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উস্কানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯৫৯৮টি লিংক অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

পলক জানান, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার অসত্য ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অন্তর্ভুক্ত নয়। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতী সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উস্কানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯৫৯৮টি লিংক অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিটিসিএল-এর গ্রাহকসেবায় মানবৃদ্ধির জন্য বিটিসিএল সব সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিসিএল-এর একক অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপ টেলিসেবা চালু করা হয়েছে। ফলে গ্রাহক ঘরে বসেই বিটিসিএল-এর সেবা গ্রহণ এবং নতুন সংযোগ পেতে পারেন ও অভিযোগ করতে পারেন। বিটিসিএল’র অফিসে গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে যেখানে গ্রাহক সব ধরনের সেবা পেয়ে থাকেন। পাশাপাশি বিটিসিএলে কল সেন্টার ১৬৪০২ চালু করা হয়েছে। এসব সেবা বেগমগঞ্জের বিটিসিএল গ্রাহকরাও উপভোগ করতে পারছেন।

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর (হবিগঞ্জ-১) এক সম্পূরক প্রশ্নের উত্তরে তথ্যপ্রযুক্তি (ডাক ও টেলিযোগাযোগ) প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ। ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে, আইটিতে কাজ করছে ৬.৯ লাখ যুবক। এরা আমাদের দেশে প্রতি বছরে ১. ৯ বিলিয়ন ইউএস ডলায় আয় করছে। প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় ১৭টি মোবাইল কোম্পানি প্লান্ট স্থাপন করেছে এখানে। আমাদের দেশে যেসব মোবাইল ফোন বিক্রি হয় তার ৯৫ শতাংশ এখানে তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments