Saturday, June 27, 2026
Home কর্পোরেট সেরা ফিচারসহ স্পার্ক গো ২ ফোন উন্মোচন করলো টেকনো

সেরা ফিচারসহ স্পার্ক গো ২ ফোন উন্মোচন করলো টেকনো

টেকনোর স্পার্ক সিরিজ স্মার্টফোন এর ব্যাপক জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে সম্প্রতি বাংলাদেশের বাজারে এর নতুন টেকনো স্পার্ক গো ২ মডেল নিয়ে এসেছে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো। বাজেটের মধ্যে সেরা সব এআই ফিচার, দুর্দান্ত ডিজাইন ও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে এই ফোন।

স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৬.৬৭” হোল স্ক্রিন এইচডি+ ডিসপ্লে যা দুর্দান্ত কন্টেন্ট এক্সপ্রিয়েন্স দিবে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট প্রতিটি স্ক্রলকে করবে আরও স্মুথ। এই ফোনে আছে টি৭২৫০ এর মতো লেটেস্ট প্রসেসর এবং সফটওয়্যার জাইরোস্কোপ; ফলে ব্যবহারকারীরা এই ডিভাইস দিয়ে ভালো মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করতে পারবেন।

দীর্ঘসময় ব্যবহারের জন্য স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মিউজিক/ অডিওতে সেরা অভিজ্ঞতা দিতে এই ডিভাইসে থাকছে ডিটিএস সাউন্ড সিস্টেম সহ ডুয়াল স্পিকার। সেগমেন্টে ভালো ফটোগ্রাফি নিশ্চিত করতে থাকছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্ট জীবনধারা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্পার্ক গো ২ ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট যুক্ত করা হয়েছে যা দিয়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স গুলো ফোন থেকেই কন্ট্রোল করা যাবে।

বাজেট সেগমেন্টের ফোন হলেও, এতে থাকছে হাই-এন্ড “এ-আই” ফিচার – যার মধ্যে রয়েছে: এ-আই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এ-আই রাইটিং, ইমেজ টু ডকুমেন্ট কনভার্শন সহ আরও অনেক স্মার্ট “এ-আই” ফিচার, যা ইউজারদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।

এই ফোনে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, ওয়াইফাই, বিটি, এফএম এবং ওটিজি কানেক্টিভিটি সুবিধা। টেকনো স্পার্ক গো ২ ডিভাইস লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫গো অপারেটিং সিস্টমের সাথে এসেছে।

ডিভাইসটি এখন সারা দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। এর ৬৪ জিবি+৮ জিবি*(৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); অন্যদিকে, গ্রাহকরা এই ফোনের ৬৪ জিবি+৬ জিবি*(৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টটি মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

Recent Comments