Friday, June 19, 2026
Home কর্পোরেট সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ডিজিটাল প্লাটফর্মে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র পরিচালক জনাব আবু সৈয়দ মজুমদার এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাকিবুর রহমান খান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবুল হাসানাতসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিজিটাল প্লাটফর্মে সভাটি সঞ্চালন এবং উপস্থাপন করেন কোম্পানী সচিব মোঃ নুর-উল- আলম এফসিএস, এলএল.বি ।

ডিজিটাল সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানীর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন।

সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৫ সালের জন্য ১২ শতাংশ (১২%) নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পর্ষদের প্রতিবেদন, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন এবং কোম্পানীর নাম পরিবর্তনসহ সকল এজেন্ডা উপস্থিত শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় সংখ্যক ভোটে এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

গ্লোবাল ইনোভেটিভ এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো, যা জনপ্রিয় স্পার্ক সিরিজের সর্বশেষ সংযোজন। ফ্ল্যাগশিপ-লেভেলের প্রটেকশন, শক্তিশালী পারফরম্যান্স,...

ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে বিএপিএলসির সহায়তার আশ্বাস

পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিতকরণ এবং দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির উপর গুরুত্বারোপ করে ভালো অনেক কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ রয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানিসমূহের...

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত...

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক...

Recent Comments