Friday, June 19, 2026
Home অর্থ-বানিজ্য ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে বিএপিএলসির সহায়তার আশ্বাস

ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে বিএপিএলসির সহায়তার আশ্বাস

পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিতকরণ এবং দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির উপর গুরুত্বারোপ করে ভালো অনেক কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ রয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানিসমূহের সংগঠন হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে চায় মর্মে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএসইসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, সিপিএ, বিএসইসি’র কমিশনার নাহিদ মাহতাব, বিএসইসি’র কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে উক্ত সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সেক্রেটারি জেনারেল মো: আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিতকরণ এবং দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির উপর গুরুত্বারোপ করা হয়। ভালো অনেক কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ রয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানিসমূহের সংগঠন হিসেবে বিএপিএলসি এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে চায় মর্মে বিএপিএলসির পক্ষ থেকে সভায় জানানো হয়েছে।

একইসাথে দেশের পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যাসমূহ সমাধানের অনুরোধ জানানো হয়। বিএসইসির পক্ষ থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে যথাসম্ভব সহায়তার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

গ্লোবাল ইনোভেটিভ এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো, যা জনপ্রিয় স্পার্ক সিরিজের সর্বশেষ সংযোজন। ফ্ল্যাগশিপ-লেভেলের প্রটেকশন, শক্তিশালী পারফরম্যান্স,...

ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে বিএপিএলসির সহায়তার আশ্বাস

পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিতকরণ এবং দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির উপর গুরুত্বারোপ করে ভালো অনেক কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ রয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানিসমূহের...

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত...

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক...

Recent Comments