Wednesday, June 24, 2026
Home জাতীয় সেনাপ্রধানের সঙ্গে কুয়েত প্রতিনিধি দলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে কুয়েত প্রতিনিধি দলের সাক্ষাৎ

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত এইচ-ই সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আজ রবিবার সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রবিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলি তুনয়ান আবদুল ওয়াহাব হামাদাহ।  এদিকে আজ সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কুয়েতের সঙ্গে সচিব পর্যায়ের আলোচনার প্ল্যাটফরম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়।

সং‌শ্লিষ্টরা বল‌ছেন, বৈঠকে পররাষ্ট্রসচিবরা রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments