Friday, June 26, 2026
Home জাতীয় সেনানিবাসে আশ্রয় নেওয়াদের প্রসঙ্গে যা জানাল আইএসপিআর

সেনানিবাসে আশ্রয় নেওয়াদের প্রসঙ্গে যা জানাল আইএসপিআর

বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ৫ আগস্ট, ২০২৪ তারিখে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এসময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন।

এ পরিপ্রেক্ষিতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন (স্ত্রী ও শিশু)-সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়।

পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে। আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে থেকে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ/মামলার ভিত্তিতে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে আশ্রয়প্রাপ্ত ৩ জন তাদের পরিবারের ৪ জন সদস্যসহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছে।

এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্যাদি প্রদান করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে, গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে আছে এবং থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই...

রক্তাক্ত কারবালার সংক্ষিপ্ত ইতিহাস

কারবালা সংশ্লিষ্ট ইতিহাস সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে জুবাইর ইবনে বাক্কার (রহ.) বলেন, হোসাইন ইবনে আলী (রা.) চতুর্থ হিজরির শাবান মাসের ৫ তারিখে জন্মগ্রহণ করেন। আর...

ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন ভারতীয় হাইকমিশনার

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য দেশটির পর্যটন ভিসা চালু...

আরএকে সিরামিকসের ঋণমান ‘এএ মাইনাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ...

Recent Comments