Friday, May 1, 2026
Home কর্পোরেট সিকৃবিকে বাস উপহার দিল পূবালী ব্যাংক

সিকৃবিকে বাস উপহার দিল পূবালী ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রছাত্রীদের জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক। এ উপলক্ষে গতকাল সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পূবালী ব্যাংক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান মোহাম্মদ মুশাইদুল্লাহ, সিলেট পূর্ব অঞ্চলের প্রধান ফজলুল কবির চৌধুরী, মৌলভীবাজার অঞ্চলের প্রধান মো. মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চলের প্রধান আবু হাসান মোহাম্মদ কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রীসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

পল্টনে শ্রমিক সমাবেশ আজ লাখো মানুষের সমাগমের প্রত্যাশা শ্রমিক দলের

ঢাকায় আজ পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা...

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

Recent Comments