Friday, July 3, 2026
Home কর্পোরেট সিএমজেএফের নেতৃত্বে সামদানী-আবু আলী

সিএমজেএফের নেতৃত্বে সামদানী-আবু আলী

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডট নেট স্পেশাল করোসপন্ডেট গোলাম সামদানী ভূইয়া।  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী।

তারা ২০২৪-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন। গোলাম সামদানী ভূইয়া ভোট পেয়েছেন ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রা‌হিম হো‌সেন অ‌ভি পেয়েছেন ২৬ ভোট। আ‌রেক প্রার্থী গোলাম মাইনুল আহসান পে‌য়ে‌ছেন ১৭ ভোট।

আবু আলী ভোট পেয়েছেন ৪৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা নিউজের এস এম এ কালাম পেয়েছেন ২৪ ভোট। শুক্রবার পল্ট‌নে সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ৮২জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন।

কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সি‌নিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির মেহেদি হাসান আল বাখার পেয়েছেন ২৭ ভোট। ইব্রা‌হিম হো‌সেন রেজওয়ান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেই‌লি ম্যা‌সেঞ্জা‌রের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম, পেয়েছেন ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এন‌টি‌ভি অনলাই‌নের মোহাম্মদ আ‌নিসুজ্জামান পেয়েছেন ২৫ ভোট।

কমিটির পাঁচজন সদস্যের মধ্যে ‌সব‌চে‌য়ে বে‌শি ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন কাল বেলার জুনায়েদ  শিশির, তি‌নি পে‌য়ে‌ছেন ৪৫ ভোট, নয়া দিগ‌ন্তের হামিদ সরকার ৪২ ভোট, রাই‌জিং বি‌ডি ডটক‌মের এস এম নুরুজ্জামান তানিম ৩৮ ভোট, ৭১ টি‌ভির সুশান্ত সিনহা ৩৭ ভোট এবং জি‌টি‌ভির তৌহিদুল ইসলাম রানা ৩৫ ভোট পে‌য়ে‌ নির্বা‌চিত হ‌য়েছেন।

সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক আবু আলী।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শার‌মিন রিনভী, রাজু আহ‌ম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সো‌হেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments