Wednesday, June 24, 2026
Home জাতীয় সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ৯

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১১ মে) দুপরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকালে বজ্রপাতে উপজেলায় তিনজন মৃত ও একজন আহত হয়েছেন। এর মধ্যে গোকর্ণ ভাঙ্গা ব্রিজ এলাকায় শামসুল হুদা (৬৫) নামে একজন গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

অপরদিকে টেকানগর এলাকায় ধান কাটতে এসে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে বলে জানা গেছে। মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া উপজেলার ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামে এক শিশু উঠানে খেলা করার সময় বজ্রপাতে মারা গেছে। সে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এ সময় ২টি গরুও মারা গেছে মর্মে জানা যায়।

এদিকে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা ৩ জনেই মাঠে কৃষিকাজ করার সময়ে বজ্রপাতে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব উপজেলার রসুলপুর ও শ্রীনগর ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কিপিং বাড়ির মৃত আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮), এছাড়া কুণিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের কবির মিয়া (৩৫)।

অন্যদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৫টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments