Friday, June 5, 2026
Home জাতীয় সাবেক সরকারের অর্থপাচার ছিল বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক সরকারের অর্থপাচার ছিল বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত সরকারের অন্যতম বড় সমস্যা ছিল অর্থপাচার। ব্যাংক থেকে খোয়া যাওয়া টাকার পরিমাণ দ্রুত সিআইডিকে রিপোর্ট আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে অনেকেই দেশ ত্যাগ করেছেন। সে সময় দেশে কার্যকর সরকার না থাকায় এমন ঘটনা ঘটেছে। তবে নতুন সরকার গঠনের পর যারা দেশ ছেড়েছেন, তাদের ব্যাপারে তদন্ত চলছে।

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের মধ্যে প্রথম পর্যায়ে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে। এই সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে। পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ও আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এর আগে এক হাজার শিক্ষার্থীকে তিন থেকে চার ঘণ্টা ট্রাফিক ডিউটিতে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত ৪০০ জন অন্তর্ভুক্ত হয়েছেন। অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ডিউটিতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। মাত্র ৫০ জন যোগ দিয়েছেন, যেখানে লক্ষ্য ছিল ৫০০ জন।  এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে...

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও...

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

Recent Comments