Thursday, April 16, 2026
Home কর্পোরেট রংপুরে ন্যাশনাল লাইফের উন্নয়ন সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রংপুরে ন্যাশনাল লাইফের উন্নয়ন সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি রংপুরে বীমা দাবী চেক বিতরণ, পুরস্কার প্রদান ও উন্নয়ন সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রংপুরের স্থানীয় বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ কাজিম উদ্দিন। তিনি গ্রাহকদের মাঝে বীমা দাবীর ১ কোটি ২০ লক্ষ টাকার চেক বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ন্যাশনাল লাইফ সবসময় গ্রাহকের পাশে থাকে এবং সঠিক সময়ে বীমা দাবী পরিশোধ করে। আমরা গ্রাহকের বাড়িতে গিয়ে দাবীর টাকা পৌঁছে দেই, যা মানুষের আস্থা বাড়িয়েছে।”  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এরিয়া প্রধান এসভিপি খোরশেদ আলম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, বগুড়া এরিয়া প্রধান ভিপি মিজানুর রহমান শিপু এবং রংপুরের জেনারেল ম্যানেজার বদিউজ্জামান।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে জীবন বীমা খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের অনিশ্চয়তা দূর করতে এবং পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে বীমা একটি প্রয়োজনীয় ব্যবস্থা। গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে ন্যাশনাল লাইফ দেশের অন্যতম শীর্ষ বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কোম্পানির সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। গ্রাহকদের দ্রুত বীমা দাবী পরিশোধ ও সেবার মান বজায় রাখতে কোম্পানি যে প্রতিশ্রুতিবদ্ধ, তা এ অনুষ্ঠানের মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে।

পরে সফল বীমা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। কর্মীদের মাঝে সেরাদের মধ্যে পুরস্কার বিতরণের সময় তিনি বলেন, “সফল বীমা কর্মীরাই কোম্পানির মূল চালিকাশক্তি। তাঁদের আন্তরিক প্রচেষ্টার জন্যই আজ ন্যাশনাল লাইফ দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে।”  উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দেশের অন্যতম পুরনো জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহকদের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানির প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments