Tuesday, June 16, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এরপর চূড়ান্তভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকেরাও ক্যাম্পাসে আসেন। ক্যাম্পাসের পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে আধুনিক সুযোগ-সুবিধা ও সময়োপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষা প্রদান করা হয়।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৪ বছরে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে জ্ঞান, দক্ষতা, মানবিক গুণাবলি ও প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করবে। এসব গুণ তাদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম এবং বিভিন্ন অনুষদের ডিনরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও সার্বিক খোঁজখবর নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

এভারেস্টজয়ী ব্যাংকারকে সম্মাননা দিল পূবালী ব্যাংক

দীর্ঘ ১৪ বছর পর আবারো বাংলাদেশী এক নারী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। নুরুননাহার নিম্নি, পেশায় ব্যাংকার এ অভিযাত্রীকে সম্মাননা দিয়েছে পূবালী ব্যাংক...

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

Recent Comments