Monday, June 15, 2026
Home আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

সাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দ হওয়ায় নিরাপত্তা শঙ্কায় দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে।

স্থানীয় সময় শনিবার (২৫ মে) রাতে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে আচমকা জোরে শব্দ শোনা যায়, যা অনেকের কাছে গুলির শব্দ বলে মনে হয়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সময়ে অনুষ্ঠানস্থলের বাইরে নিরাপত্তা এলাকায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ভেতরে থাকা অনেক অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

তবে এই ঘটনায় ট্রাম্পের কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments