Monday, June 15, 2026
Home কর্পোরেট অর্থনীতি ব্যাংক এশিয়ার নেতৃত্বে নরসিংদীতে দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কার্যক্রম

অর্থনীতি ব্যাংক এশিয়ার নেতৃত্বে নরসিংদীতে দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কার্যক্রম

ডিজিটাল লেনদেন সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে নরসিংদীতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এতে লিড ব্যাংক হিসেবে নেতৃত্ব দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি জেলা শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানে শোভাযাত্রা, উপস্থাপনা, সেমিনার, উন্মুক্ত আলোচনা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলা কিউআরসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মের সুবিধা তুলে ধরা হয়। ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মির্জা আজহার আহমদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ১-এর পরিচালক আনম. মঈনুল কবীর।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা; নরসিংদীর বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক এমএফএস কর্মকর্তা; ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments