Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য সর্বকালের সর্বনিম্নে নেমেছে রুপির মান

সর্বকালের সর্বনিম্নে নেমেছে রুপির মান

মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিন এক ডলারের বিপরীতে রুপির দর ৮৫.০৬-তে নেমে আসে। এক প্রতিবেদনে রয়টার্স বলেছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলছেই। বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৫.০৬ রুপি।

বুধবার (১৮ ডিসেম্বর) এক ডলারের বিপরীতে রুপির মূল্য ছিল ৮৪.৯৫। দিনের মাঝামাঝি যা হয় ৮৪.৯৬ রুপি। আগের দিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডলার প্রতি ৮৪.৯০ রুপিতে শেষ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার।

মূলত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির এই পতন হচ্ছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments