Wednesday, April 22, 2026
Home জাতীয় সরাসরি দেখানো হবে ডাকসু ভোট গণনা

সরাসরি দেখানো হবে ডাকসু ভোট গণনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ভোট গণনা কার্যক্রম সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৭ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।’ এদিন আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স সাংবাদিকদের প্রদর্শন শেষে সিলগালা করা হবে। এ সময় সংবাদ সংগ্রহে থাকা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এবার ডাকসু নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় ভোটারদের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা তরল পদার্থ বহন করা যাবে না।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এবং আইবিএ হোস্টেলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মঙ্গলবার সকাল ১০টায় একটি আপ ট্রিপ বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এসব পদক্ষেপের ফলে এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যয়সংকোচনের অংশ হিসেবে খাবারের খাতে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারি...

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির...

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন...

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে...

Recent Comments