Thursday, July 23, 2026
Home জাতীয় সময়মতো জাতীয় সনদ তৈরিতে শঙ্কা দেখা দিয়েছে: আলী রীয়াজ

সময়মতো জাতীয় সনদ তৈরিতে শঙ্কা দেখা দিয়েছে: আলী রীয়াজ

ঐকমত্য গঠনে আশাব্যাঞ্জক অগ্রগতি হয়নি, সময়মতো জাতীয় সনদ তৈরিতেও শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সকালে (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় তিনি ব্যক্তি, দল, মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সুফল বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে মতামত দেয়ার আহ্বান জানান।

আলোচনা শুরুতে ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪ এর আন্দোলন পর্যন্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।  ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো গঠনে সকলের দায়িত্ব পালনই জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। ঐকমত্যে পৌঁছাতে এই চারটি বিষয় বুধবারে সংলাপের বিষয় ঠিক করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments