Thursday, July 23, 2026
Home জাতীয় পাঁচ কোটি তরুণের ২ শতাংশেই রক্ত চাহিদা মেটানো সম্ভব

পাঁচ কোটি তরুণের ২ শতাংশেই রক্ত চাহিদা মেটানো সম্ভব

দেশে তরুণের সংখ্যা প্রায় পাঁচ কোটি। আর বছরে রক্তের চাহিদা রয়েছে আনুমানিক ১০ লাখ ব্যাগ। পাঁচ কোটি তরুণের ২ শতাংশ যদি বছরে মাত্র একবার রক্ত দেন, তাহলেও বাংলাদেশ বিশ্বের সেরা নিরাপদ রক্ত সরবরাহকারী দেশ হতে পারে। রক্তের অভাবে দেশের কোনো মুমূর্ষু রোগীকে মৃত্যুবরণ করতে হবে না। রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত তরুণ রক্তদাতা মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।

‘আমার রক্তে বাঁচুক শত প্রাণ’ স্লোগানকে ধারণ করে তরুণ রক্তদাতাদের ব্যতিক্রমী মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

এর আগে বিকালে প্রথম পর্বে রক্তদানের অনুভূতি, মজার মজার গেম, কুইজ আর দেশের রক্তচাহিদা পূরণে তরুণ রক্তদাতাদের ভাবনাবিষয়ক বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়। পর্বটি পরিচালনা করেন বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।

অনুষ্ঠানে আলোচকরা জানান, ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১৭ লক্ষাধিক ইউনিট রক্ত দিয়ে মুমূর্ষু মানুষকে ধারাবাহিক সেবা দিতে পেরেছে কোয়ান্টাম। দিন-রাত ২৪ ঘণ্টা সেবাদানকারী এ প্রতিষ্ঠানে রয়েছে ৫ লক্ষাধিক ডোনার পুল। অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশের সম্পূর্ণ রক্তচাহিদা মেটাতে তরুণদের মানবিক এ সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক (মোটিভেশন) এম রেজাউল হাসান।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী তাসফিয়া আহমেদ। তিনি বলেন, আমার জন্মের ৭ মাস পর থ্যালাসেমিয়া ধরা পড়ে। এরপর নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। মাথা ধরা, হাত-পা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়। যার একমাত্র সমাধান প্রতি মাসে দুই ব্যাগ রক্ত নিতে হয়।

সভায় ১৮ বার রক্তদাতা আজিমা ইসলাম রুবা বলেন, ‘প্রথমবার রক্ত দেওয়ার আগে ভয় পেয়েছিলাম। রক্ত দেওয়ার পর এত ভালো লেগেছিল, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এটি স্বর্গীয় আনন্দ। কারণ রক্তদাতাদের কারণে অসংখ্য মুমূর্ষু মানুষ বেঁচে থাকেন।’

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির মুনির হাসান বলেন, জীবনের প্রতিটি স্তরে মানুষের মঙ্গল কামনা করতে হবে। মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে ভালো কাজ করতে হবে। তরুণদের ভালো ভালো কাজ করতে হবে।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন চমৎকার কাজ করছে। তরুণদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে মুমূর্ষু রোগীকে বাঁচাচ্ছে। তিনি বলেন, তরুণ প্রজন্ম বিনামূল্যে রক্তদান করছে। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াচ্ছে। তাদের এই কাজের কোনো বিনিময় হয় না। তারুণ্য শুধু রক্তদান করার মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা সমাজের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments