সামাজিক সংগঠন এস কিউ ফাউন্ডেশন- সবুজ সংঘ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেছেন সংগঠনটির চেয়ারম্যান ও এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
মঙ্গলবার (১৮ই জুন) সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংঘের সভাপতি নাজিম উদ্দিন মুন্সী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব তোফায়েল হোসেন, ১২ নং আড্ডা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, সবুজ সংঘের সাবেক সভাপতি এডভোকেট জহিরুল হক ও জসীম উদ্দীন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিউদ্দিন শামীম বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম উজ্জীবিত হয়।
এছাড়া সমাজ থেকে মাদক দূর করার জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


