Saturday, July 11, 2026
Home ব্যাংক-বীমা বিমা কোম্পানিগুলোর ৮০ শতাংশ ব্যয় কর্মকর্তাদের বেতন-ভাতায়

বিমা কোম্পানিগুলোর ৮০ শতাংশ ব্যয় কর্মকর্তাদের বেতন-ভাতায়

দেশে ব্যবসা করা সাধারণ বিমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয়ের ৮০ শতাংশই উন্নয়ন কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতা বাবদ খরচ হচ্ছে। ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখা নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত এক মতবিনিময় সভায় নিয়ন্ত্রক সংস্থাটি এমন তথ্য উপস্থান করেছে।

আইডিআরএ কার্যালয়ে বুধবার (১৫ মে) এই সভা অনুষ্ঠিত হয়। আইডিআরএ চেয়ার‌ম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। এতে আরও অংশ নেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং নন-লাইফ বিমা কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকরা।

ভায় নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয়ের বর্তমান চিত্র উপস্থাপন করেন আইডিআরএ’র উপ-পরিচালক মো. সোলায়মান। প্রতিবেদন বলা হয়, ২০২২ সালে ৪১ দশমিক ৩০ শতাংশ নন-লাইফ বিমা কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় হয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের খাতওয়ারী চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, অধিকাংশ কোম্পানির ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ ব্যয় হয় উন্নয়ন কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাদিতে, যা মোট ব্যবস্থাপনা ব্যয়ের ৮০ শতাংশ।

আইডিআরএ’র পরিদর্শন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানির আকারের তুলনায় অত্যাধিক জনবলের কারণেই ব্যয় বেশি হয়। পারিবারিক সদস্য, আত্মীয়দের জনবলে নিয়োগ করা হয়, যারা প্রকৃতপক্ষে কর্মরত থাকেন না। চাকরি না করেও বেতন-ভাতাদি খাতে এই ব্যয় হিসেবে প্রদর্শন করা হয়।

সভায় বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান ও প্রতিনিধিরা নানা প্রতিন্ধকতা এবং তা উত্তরণের জন্য পরামর্শ দেন। প্রতিনিধিরা জানান, কোম্পানিগুলো নিজেদের মধ্যে এক হীন প্রতিযোগিতায় লিপ্ত। তারা বিমাগ্রাহকদের অনিয়মতান্ত্রিকভাবে কমিশন/প্রিমিয়াম প্রদানে ছাড় দিয়ে থাকে, যা আর্থিক বিবরণীতে ‘ব্যবস্থাপনা ব্যয়’ হিসেবে প্রতিফলিত হয়। এ ধারা বন্ধ হওয়া উচিত।

শেখ কবির হোসেন বলেন, কোম্পানিগুলোর সম্পূর্ণ অটোমেশনের অন্তর্ভুক্তকরণ অনেকাংশে এই সমস্যার সমাধান হতে পারে। এছাড়া ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা উচিত।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, বিমা শিল্পের উন্নয়ন ও প্রসারে আইডিআরএ সর্বদা চেষ্টা করছে। প্রোডাক্ট ডাইভারসিটি, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সভা, সেমিনারের আয়োজন করা হচ্ছে। এছাড়াও কৃষি বিমা, মৎস্য বিমা, গৃহায়ণ বিমা, ব্যাংকাস্যুরেন্স চালু করা হয়েছে। কোর সফটওয়্যারের ক্লাউডের মাধ্যমে কোম্পানিগুলোকে অটোমেশনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে অটোমেশনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments