Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য সবজির বাজার অস্থির, ইলিশের দামও কেজিতে বেড়েছে ৪০০ টাকা

সবজির বাজার অস্থির, ইলিশের দামও কেজিতে বেড়েছে ৪০০ টাকা

অস্থির হয়ে উঠেছে রাজধানীর সবজির ও ইলিশের বাজার। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০০ থেকে ৪০০ টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর হাতিরপুল ও শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বেগুনের কেজি প্রকারভেদে ৮০ থেকে ১৪০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ থেকে ১২০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুর মুখী ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙের কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রকারভেদে ১৬০ থেকে ২৪০ টাকা এবং পেঁপে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে করলার কেজি ১০০ থেকে ১৪০ টাকা।

প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। টমেটোর কেজি ১৮০ থেকে ২০০ টাকা, ইন্ডিয়ান গাজর ১২০ থেকে ১৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৮০ টাকা।

লেবুর হালি ১৫ থেকে ৩০ টাকা, ধনে পাতার কেজি ৪০০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস, ক্যাপসিকাম ৪০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, মুলা ৬০ থেকে ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০ টাকা।

বাজারে লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাক ৪০ থেকে ৫০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাকের আঁটি ২৫ টাকা। এ সব বাজারে আলুর কেজি ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা।

চলছে ইলিশের ভরা মৌসুম। তবে বাজারে কমছে না দাম। উল্টো সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০০-৪০০ টাকা পর্যন্ত। বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-২৬০০ টাকায়। এছাড়া ১ কেজি ২০০-৩০০ গ্রাম ওজনের ইলিশ ৩০০০-৩২০০ টাকা ও দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০০ টাকায়। আর ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০-২২৫০ টাকায় এবং ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ টাকায় বেচাকেনা হচ্ছে।

সুমন নামে এক ক্রেতা বলেন, ‘ইলিশের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ইলিশ কেনার সামর্থ্য অনেকেরই নেই, ধরাছোঁয়ার বাইরে। অন্যান্য মাছের দামও বেশ চড়া।’
 
আর মাছ বিক্রেতারা বলছেন, আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা। ফলে মাছ কম আসায় দাম বাড়ছে। রাজধানীর হাতিরপুল বাজারের ইলিশ ব্যবসায়ী রমজান বলেন, ‘বাজারে ইলিশের সরবরাহ তেমন একটা নেই। ইলিশ কম আসছে। এতে দাম কমছে না।’
 
অন্যান্য মাছের দামও আগের মতোই চড়া। প্রতিকেজি বোয়াল ৭৫০-৯০০, কোরাল ৮০০-৮৫০, আইড় ৭০০-৮০০, চাষের রুই ৩৮০-৪৫০, কাতল ৪৫০, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাশ ১৮০-২৩৫ এবং পাবদা ও শিং ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাষের ট্যাংরা ৭৫০-৮০০, কাঁচকি ৬৫০-৭০০ এবং মলা ৫০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments