Thursday, March 12, 2026
Home অর্থ-বানিজ্য শেষ সময়ে জমজমাট মসলার বাজার, দাম কেমন?

শেষ সময়ে জমজমাট মসলার বাজার, দাম কেমন?

রাত পোহালেই কোরবানির ঈদ। চলছে শেষ সময়ের বেচাকেনা। মসলার দোকানগুলোতে বেড়েছে ভিড়। তবে অন্যান্য বছরের মতো নেই শেষ সময়ে অতিরিক্ত দাম বাড়ানোর অভিযোগ। শুক্রবার (৬ জুন) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

কোরবানি ঈদের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। শেষ সময়ে জমে উঠেছে পশু বেচাকেনা। হাটগুলোতে প্রায় শেষের দিকে কোরবানির পশু। মূলত গত কয়েক দিন বৃষ্টি থাকায় শেষ দিনে এসে চাপ বেড়েছে কেনাকাটায়।

তবে সকাল থেকেই আজকের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল। তাই বেচাবিক্রিতেও আশানুরূপ ক্রেতার দেখা পাচ্ছেন বিক্রেতারা। গরু-ছাগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মসলা কেনার ধুম। প্রতিটি দোকানেই বাড়ছে ভিড়।

ক্রেতারা বলছেন, কারওয়ান বাজার পাইকারি বাজার হওয়ায় এখানে পাইকারি দামেই মিলছে মসলা। এতে বেশ সস্তা পড়ছে। শুধু দাম বাড়তি এলাচের।

এদিকে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, এলাচের দাম আগের তুলনায় কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা কমেছে। বর্তমানে মানভেদে এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে। যেটা আগে ছিল ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার ৬০০ টাকা কেজি।

এ ছাড়া বাজারে প্রতিকেজি দারুচিনি ৫৬০ টাকা, জিরা ৫৮০ থেকে ৬০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪৫০ টাকা, গোলমরিচ ১ হাজার ২০০ টাকা, কিশমিশ ৮৫০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। ধনিয়া ১৮০ থেকে ২৪০ টাকা, বড় এলাচ ২ হাজার ৮৫০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৭৫০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা ও চীনাবাদাম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

তবে আগের দামে বিক্রি হচ্ছে আদা, রসুন ও পেঁয়াজ। বাজারভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এ ছাড়া প্রতিকেজি আদা মানভেদে ১২০-১৮০ টাকা এবং দেশি রসুন ১৬০ থেকে ১৮০ টাকা ও আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দলের সমর্থনে স্পিকার প্রার্থী মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। নতুন সংসদের কার্যক্রম শুরুর...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি ও বিরোধী দল। আজ বৃহস্পতিবার প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি

নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকাল ১১টায় সংসদ ভবনে বসতে যাওয়া এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে...

রেকর্ড পরিমাণ মজুত তেল ছাড়ার সিদ্ধান্তেও ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলারে

ইরান যুদ্ধের প্রভাব কমাতে বড় বড় দেশ জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার সিদ্ধান্ত নিলেও বৃহস্পতিবারও (১২ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। এশিয়ায়...

Recent Comments