Sunday, May 24, 2026
Home জাতীয় বিরোধী দলের সমর্থনে স্পিকার প্রার্থী মোশাররফ হোসেন

বিরোধী দলের সমর্থনে স্পিকার প্রার্থী মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। নতুন সংসদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করার জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন–এর নাম প্রস্তাব করেন। পরে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওই প্রস্তাব সমর্থন জানান। স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের রীতি অনুযায়ী জ্যেষ্ঠ সদস্যই অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, শোক প্রস্তাব উত্থাপন এবং অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।

এদিকে সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ছাত্র–জনতার অভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে ‘জুলাই জাতীয় সনদ’–সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পায়। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ খেলাফত মজলিস–সহ কয়েকটি দল নতুন সংসদে প্রতিনিধিত্ব করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments