Wednesday, July 15, 2026
Home জাতীয় রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি ও বিরোধী দল। আজ বৃহস্পতিবার প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে।

সরকারি দল বলছে, সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তবে বিরোধীদলীয় সদস্যরা বলছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ফ্যাসিস্টদের দোসর’। তাই তাঁকে সংসদে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার পক্ষে তাঁরা। রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধীদলীয় সদস্যরা অধিবেশনে থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বিরোধী দল। তাঁরা বলেছেন, এ নিয়ে তাঁদের সিদ্ধান্ত আজ দেখা যাবে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে তিনি ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণীর বিষয়ে সংবিধানে বলা আছে, প্রতি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রতিবছর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ ওই ভাষণের ওপর আলোচনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments