Wednesday, June 24, 2026
Home কর্পোরেট শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম ইএসজি বুটক্যাম্প ২০২৫

শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম ইএসজি বুটক্যাম্প ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) বুটক্যাম্প ২০২৫’, যা দেশের কর্পোরেট জগতে টেকসই উন্নয়ন ও সচেতন নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০ থেকে ২২ জুন, গাজীপুরের ব্র্যাক সিডিএম, রাজেন্দ্রপুরে অনুষ্ঠিতব্য এই তিন দিনব্যাপী বুটক্যাম্পের আয়োজন করেছে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ।

ইভেন্টটি মূলত পরিবেশগত সচেতনতা, সামাজিক দায়িত্ব ও সুশাসনের তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে কেন্দ্র করে গঠিত হয়েছে। এতে অংশ নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, কর্পোরেট লিডার, সরকারি প্রতিনিধি, উন্নয়ন সংস্থা, এবং আন্তর্জাতিক ইএসজি বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারীরা ইএসজি নীতিমালা, আইএসও স্ট্যান্ডার্ড, জিআরআই রিপোর্টিং, আইএফআরএস এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন।

এই বুটক্যাম্পের বিশেষ আকর্ষণ হলো দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরিচালনায় ওয়ার্কশপ, ইন্টার‍্যাকটিভ সেশন ও কেস স্টাডি আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া। এফএমসিজি, আরএমজি, ব্যাংকিং, টেলিকম, নৌ-শিল্প ও ফার্মাসিউটিক্যালস—এই পাঁচটি প্রধান খাতের দুই শতাধিক পেশাজীবী এতে অংশগ্রহণ করবেন।

ইএসজি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক বলেন, “এই বুটক্যাম্প একটি পরিবর্তনের সূচনা। এটি কেবল একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং একটি নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের কর্পোরেট খাতকে বৈশ্বিক টেকসই কাঠামোর সঙ্গে যুক্ত করতে সহায়তা করবে।”

বুটক্যাম্পের অন্যতম লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের এমন জ্ঞান ও দক্ষতা দেওয়া, যা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ইএসজি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে। এতে সরকারের নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণও থাকছে, যা ইভেন্টটিকে আরও প্রভাবশালী করে তুলবে।

সীমিত আসনের এই আয়োজনে রেজিস্ট্রেশন ও স্পন্সরশিপের সুযোগ এখন উন্মুক্ত। আগ্রহীদের দ্রুত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments