Thursday, April 16, 2026
Home জাতীয় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে কুয়াশা

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে কুয়াশা

দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কুয়াশা আরও ঘন হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (১০ জানুয়ারি) রাতের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে দেশের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।  আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আগামী তিন দিন দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার প্রভাব বেশি হতে পারে।  শৈত্যপ্রবাহ চলমান থাকা জেলাগুলোর বাসিন্দাদের এই সময়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে কুয়াশা এবং শীতের কারণে সড়ক ও নৌপথে ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে, রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলেও রাতের বেলা কুয়াশার পরিমাণ বাড়তে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশার প্রভাবের কারণে ভোরের দিকে শীতের অনুভূতি বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  আগামী কয়েকদিন কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকবে এবং এতে জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিতে পারে। বিশেষ করে কৃষি খাত এবং সড়ক ভ্রমণে কুয়াশার প্রভাব বেশি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments