Friday, May 22, 2026
Home জাতীয় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৩৯৭ কারখানা বন্ধ, সংসদে মন্ত্রী

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৩৯৭ কারখানা বন্ধ, সংসদে মন্ত্রী

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৩৯৭টি শিল্প কারখানা বর্তমানে বন্ধ বলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিতপ্রশ্নোত্তরে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নে বন্ধ কারখানাগুলোর সংখ্যা তুলে ধরে মন্ত্রী জানান, বিসিকের নিয়ন্ত্রণাধীন নগরীগুলোতেরুগ্ন বা বন্ধ শিল্প কারখানা ৩৮২টি, বিসিআইসির বন্ধ কারখানা ৫টি, বিএসএফআইসির স্থগিত চিনিকল ৬টি, বিএসইসির বন্ধ কারখানা ৪টি।

কুমিল্লার সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক প্রশ্নে শিল্পমন্ত্রী বলেন, সরকার আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করাসহ বিনিয়োগ সুবিধা বৃদ্ধিতে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সাফল্যও এসেছে।

তিনি বলেন, বিসিকের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পাঁচটি শিল্পনগরী, তিনটি শিল্প পার্ক ও দুইটি অন্যান্যসহ মোট ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ৩,৮১১টি শিল্প প্লটে সম্ভাব্য ৩,৫৬৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে।

২০২৩-২০২৪ অর্থবছরে আরএডিপিতে সবুজ পাতাভুক্ত ১১টি প্রকল্প রয়েছে বলেও জানান মন্ত্রী।

বিসিক কর্তৃক ১২২টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ১৬৭টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিসিক উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে হোসিয়ারি শিল্প নগরী, তারাবোতে জামদানি শিল্পনগরী, সাভারে চামড়া শিল্প নগরী, মুন্সীগঞ্জের গজারিয়ায় এপিআই শিল্পপার্ক এবং মুন্সীগঞ্জে বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও জানান, চামড়া শিল্পনগরী প্রকল্পটি সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমিতে বাস্তবায়িত হয়েছে। সিইটিপি সুবিধাসহ পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরীতে হাজারীবাগ ও দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ট্যানারি কারখানাগুলাকে স্থানান্তর করা হয়েছে। শিল্পনগরীর ২০৫টি শিল্প প্লটে ১৬২টি ট্যানারি কারখানা স্থাপিত হয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নে শিল্পমন্ত্রী বলেন, বিসিকের দেশব্যাপী বাস্তবায়িত ৮২টি শিল্প নগরীর মোট ১২ হাজার ৩৬০টি শিল্প প্লটের মধ্যে ১১ হাজার ২৬২টি প্লটে বেসরকারি উদ্যোক্তাদের ৬ হাজার ১৯৬টি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে।

এসব শিল্পনগরীর কারখানাগুলোতে ২০২৩ সালের জুন পর্যন্ত পর্যন্ত বিনিয়োগ হয়েছে প্রায় ৪৫ হাজার ৩৯৫ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এবার ঈদযাত্রা স্বস্তির হবে: সড়ক পরিবহণমন্ত্রী

ঈদ সামনে রেখে দেশের সড়ক ও মহাসড়কে যাত্রীচাপ সামাল দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সরকার। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেছেন, এবারের...

আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার...

১১ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এইসব জেলায় নদীবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের...

ঈদে ট্রেনে ফেরার ১ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী...

Recent Comments