Saturday, July 11, 2026
Home জাতীয় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পৌনে ৮ লাখ শিশু: ইউনিসেফ

দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পৌনে ৮ লাখ শিশু: ইউনিসেফ

বাংলাদেশের সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, আকস্মিক এই বন্যায় ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাত লাখ ৭২ হাজারের বেশি শিশু। তাদের জরুরি সহায়তার প্রয়োজন।

শুক্রবার (২১ জুন) গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। বিবৃতিতে তিনি বলেন, বন্যার পানি বাড়লে শিশুরাই সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। ডুবে মারা যাওয়া, অপুষ্টি ও মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া, বাস্তুচ্যুতির আতঙ্ক এবং জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে পড়ে শিশুরা।

শিশুদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে শেলডন জানান, সরকার ও মাঠপর্যায়ের অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গত পাঁচ দিনে প্রায় এক লাখ বন্যা কবলিত মানুষের কাছে নিরাপদ পানি বিতরণ করেছে ইউনিসেফ। একই সময়ে তিন হাজারের বেশি ১০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানির পাত্র বিতরণ করা হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে তা বিভিন্ন গুদাম থেকে জরুরিভিত্তিতে অতিরিক্ত জরুরি সরঞ্জাম আনতে হয়েছে সংস্থাটিকে।

শেলডন বলেন, ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ঈদের ছুটিতে স্কুল বন্ধ ছিল। সিলেট বিভাগে ৮১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। তাছাড়া ৫০০টি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এ ছাড়াও প্রায় ১৪০টি কমিউনিটি ক্লিনিক বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কঠিন এই সময়ে সম্ভাব্য সহিংসতা নিরসনে এবং ট্রমা বা আতঙ্ক কাটিয়ে উঠতে শিশুদের সহযোগিতা করতে শিশু সুরক্ষা সমাজকর্মীরা পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

অতি ভারী বর্ষণ ও উজানের ঢলে গত মাসের শেষ সপ্তাহে আকস্মিক বন্যা কবলিত হয়ে পড়ে সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল। সপ্তাহখানেকের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তবে জুনের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ফের অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে উজানের ঢল নামলে ফের বন্যায় আক্রান্ত হয় এলাকাটি। এবারে সিলেটে ঈদুল আজহাও কেটেছে পানিতে নিমজ্জিত অবস্থায়।

সবশেষ তথ্য বলছে, আজ শুক্রবারও (২১ জুন) সুরমা ও কুশিয়ারা নদীর সবগুলো পয়েন্টেই পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট জেলা প্রশাসনের তথ্য বলছে, ১০ লাখের বেশি মানুষ এখন বন্যায় আক্রান্ত। এর মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন ২৫ হাজার ২৭৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments