Tuesday, June 2, 2026
Home আন্তর্জাতিক শান্তি আনতে চাইলে আবারও হোয়াইট হাউসে ফিরতে হতে পারে: জেলেনস্কিকে ট্রাম্প

শান্তি আনতে চাইলে আবারও হোয়াইট হাউসে ফিরতে হতে পারে: জেলেনস্কিকে ট্রাম্প

ওভাল অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় সম্পৃক্ত থাকলে জেলেনস্কি কখনোই সমঝোতায় আসবেন না।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বলে সমালোচনা করেন এবং দাবি করেন, ইউক্রেনের বর্তমান কৌশল বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বৈঠকে উত্তেজনা, বাতিল যৌথ সংবাদ সম্মেলন

হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী, বৈঠকটি শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে। জেলেনস্কি স্পষ্ট করেন, তিনি যুদ্ধবিরতির পক্ষে হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপস করতে চান না। ট্রাম্প পাল্টা বলেন, যদি জেলেনস্কি সমঝোতায় না আসেন, তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন দিতে রাজি নয়।

এই বিতর্কের মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জেলেনস্কির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ নন এবং ওভাল অফিসে এসে মার্কিন প্রশাসনকে অসম্মান করেছেন।

বৈঠকে পুতিনকে ‘খুনি’ বলে অভিহিত করেন জেলেনস্কি এবং ট্রাম্পকে সতর্ক করে বলেন, এই ধরনের স্বৈরশাসকের সঙ্গে সমঝোতা বিপজ্জনক হতে পারে। এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে দুই নেতার পূর্বনির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল করা হয়।

বৈঠক শেষে নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “যেদিন জেলেনস্কি সত্যিকারের শান্তির জন্য প্রস্তুত হবেন, তিনি হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। কিন্তু এখনো সে সময় আসেনি।”জেলেনস্কি পরে এক বিবৃতিতে বলেন, “আমরা শান্তি চাই, তবে তা হবে ন্যায়ের ভিত্তিতে। কোনো স্বৈরাচারীর সঙ্গে আপস করে শান্তি সম্ভব নয়।”

এই বৈঠকের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ট্রাম্পের অবস্থান ইউক্রেন সংকটের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাত বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেওয়া একাধিক বক্তব্যে...

রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

দিনভর বিক্ষোভের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুররশীদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ১০টার দিকে অনলাইন প্লাটফর্মে এ...

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

Recent Comments