সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে ব্র্যাংক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ব্যাংকটির মোট ১৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা দিনটির সর্বোচ্চ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ১৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড, যার লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৭৪ লাখ টাকা।
এছাড়াও লেনদেনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ইসলামী ব্যাংক পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রহিমা ফুডস করপোরেশন লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
বিশ্লেষকদের মতে, কিছু নির্দিষ্ট কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এবং বাজারে চাহিদা বৃদ্ধির ফলে এই কোম্পানিগুলোর শেয়ারে লেনদেন বেড়েছে। সাম্প্রতিক বাজার পরিস্থিতি এবং কোম্পানির আর্থিক কার্যক্রম এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে মনে করছেন তারা।


