ডিএসইতে বুধবার বিচ হ্যাচারি লেনদেনে শীর্ষে, তৌফিকা ও স্কয়ার ফার্মা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করে শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন বিচ হ্যাচারি লিমিটেডের মোট ১৩ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এককভাবে সর্বোচ্চ।
দ্বিতীয় স্থানে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, যার লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ১৫ লাখ ৫৭ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি ১১ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস পিএলসি, সাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ইনফিউশন এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।


