Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য লাগামহীন বাজারে বেড়েছে ডাল, আটা ও তেলের দাম

লাগামহীন বাজারে বেড়েছে ডাল, আটা ও তেলের দাম

বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত এক মাসে পেঁয়াজ, ডাল, আটা, ডিম, সোনালি মুরগি, মাছ ও বেশ কিছু সবজির দাম সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি সাধারণ ক্রেতাদের দিশাহারা করে তুলেছে।

দুই সপ্তাহের ব্যবধানে ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা। তবে ভাঙা ও মোটা ডালের দাম অপরিবর্তিত আছে। সপ্তাহ শেষে ১০ থেকে ১৫  টাকা বেড়েছে খোলা ও প্যাকেট আটার দাম। এছাড়া পামওয়েলের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।


বাজারে ১৩০ টাকার ক্যাঙ্গারু মসুর ডালের দাম ১৬০ টাকা, ১২০ টাকার দেশি মসুর ডাল ১৪০ টাকা। ভাঙা ও মোটা মসুর ডাল প্রতি কেজি ১০০ টাকা। ৯৫ থেকে ১০০ টাকা বুটের ডাল ১২০ টাকা, ৮৫ থেকে ৯০ টাকার ছোলা বুট ১০০ থেকে ১০৫ টাকা কেজি।

প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকার খোলা আটার ৪৫ থেকে ৫০ টাকা। খুচরা ছোট দোকানে ৫০ টাকা আর বড় দোকানে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। ৯০ টাকা দামের  ২ কেজির প্যাকেট আটার দাম ১০৫ টাকা। এছাড়া মশলার মধ্যে এলাচির দাম আরও ১০০ টাকা বাড়ছে। বর্তমানে এলাচির কেজি ৫২০০ টাকা।

এছাড়া পামওয়েলের কেজি ১৬৮ থেকে ১৭০ টাকা। তবে সয়াবিন তেলের কেজি ১৮০ টাকাই আছে।

রামপুরা বাজারের বিক্রেতা মনির বলেন, ১২ দিন আগে মসুরের দাম বেড়েছে। ১ সপ্তাহ হলো, আটা আর তেলের দাম বাড়ছে। বাজারে এখন বসুন্ধরা ও তীর মার্কবা প্যাকেট আটা বন্ধ রয়েছে। এসিআই, পামলেন ও ফ্রেশ কোম্পানির আটা পাওয়া যাচ্ছে। তিনি মনে করেন, সিন্ডিকেটের হাতে আটার বাজার থাকায় দাম বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

Recent Comments