Sunday, June 14, 2026
Home জাতীয় রাজশাহীর পাঁচটি বাজারে চরম অগ্নিঝুঁকি

রাজশাহীর পাঁচটি বাজারে চরম অগ্নিঝুঁকি

রাজশাহী নগরীর পাঁচটি প্রধান মার্কেট উচ্চ অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে, অথচ ব্যবসায়ীরা এখনো প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা ফায়ার সার্ভিসের তথ্যমতে, নগরীর সাহেববাজারের আরডিএ মার্কেট, নিউ মার্কেট, হড়গ্রাম নিউ মার্কেট, সোনাদীঘি এলাকার সমবায় মার্কেট এবং সাহেববাজার কাপড়পট্টি মার্কেট উচ্চ অগ্নিঝুঁকিতে রয়েছে। এসব মার্কেটে পানির উৎসের অভাব, সরু গলি, এবং ঘিঞ্জি পরিবেশের কারণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর নয়।

গত ১৫ মার্চ মধ্যরাতে রাজশাহীর নিউমার্কেটের কাঁচাবাজারে আগুন লাগে, যা মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পানির পর্যাপ্ত উৎস না থাকায় এবং সরু গলির কারণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। এতে ১২টি দোকান পুড়ে যায়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, “ব্যবসায়ীরা সচেতন না হলে বিপদ এড়ানো সম্ভব নয়। মার্কেটগুলোর অবকাঠামোগত পরিকল্পনা ও উন্নয়ন না হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বাড়বে। অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”

ফায়ার সার্ভিসের এক সহকারী পরিচালক জানান, অগ্নিকাণ্ড প্রতিরোধে আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ও প্রশিক্ষিত কর্মী রাখা, পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণ এবং ব্যবহারের প্রশিক্ষণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা বারবার তুলে ধরা হয়েছে। কিন্তু মার্কেট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিটি মার্কেটে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকা উচিত। তাছাড়া, দোকান মালিক ও কর্মচারীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেয়া জরুরি। সঠিক পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাজশাহীর এসব ঝুঁকিপূর্ণ মার্কেটে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

Recent Comments