রাজনৈতিক পট পরিবর্তন, নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে রদবদল ও নানা সুপারিশের পরও আস্থার সংকটে পুঁজিবাজার। চলতি মাসের প্রথম ১৬ কার্যদিবসে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পড়েছে ২৯৪ পয়েন্ট। পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও সুপারিশে বেশি জোর না দিয়ে বিদ্যমান আইনেই খুঁজতে হবে সমাধান।
আশা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আবারো ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) রদবদলসহ বাজার সংস্কারে গঠিত হয় টাস্কফোর্স। তবুও ঠিক হয়নি বাজার। গত দুই মাস ধরে চলছে ধারাবাহিক পতন।
প্রধান পুঁজিবাজার ডিএসই মূলধন গত দুই মাসে মূলধন হারিয়েছে ৩১ হাজার কোটি টাকা। এ সময়ে প্রধান সূচকে পড়েছে ২৯৪ পয়েন্ট। আর চলতি মাসের প্রথম ১৬ কার্যদিবসে মূলধন কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকার। লেনদেন ছিল মাত্র তিনশ কোটি টাকার ঘরে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা দূর করতে সরকারের কোনো উদ্যোগ নেই। যার প্রভাব পড়ছে বাজারে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আতাউল্লাহ নাইম বলেন, বাজারে স্বস্তি ফেরাতে কোনো দৃশ্যমান তৎপরতা নেই বিএসইসির। এতে বিনিয়োগকারীদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি হয়েছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজারকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে কর্মপন্থা বা রোডম্যাপ নেয়ার দরকার, সেগুলো নেয়া হয়নি।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ও বাজার বিশ্লেষক ফারুক আহমদ সিদ্দিকী বলছেন, অর্থনীতির সামগ্রিক টালমাটাল পরিস্থিতির প্রভাব পড়েছে পুঁজিবাজারে। সংস্কার ও সুপারিশে জোর না দিয়ে বিদ্যমান আইনের মাঝেই সমাধান খুঁজতে হবে।
বাজার সংশ্লিষ্ট সবার মাঝে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
এনআরবিসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন...
দেশের পুঁজিবাজার সম্পর্কে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চিটাগং...
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার...
প্রধানমন্ত্রীর চীন সফরের সমাপ্তি দিনে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। বেইজিংয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং...
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাজারে বেশিরভাগ পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজি, চাল, ডাল, মাংস,...