Saturday, May 2, 2026
Home জাতীয় রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সভা চলছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সভা চলছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য তাগিদ দেন তিনি।

দেড় ঘণ্টাব্যাপী এ সভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি ও সড়ক যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেট সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

সিলেট সফর শেষে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদফতরের’ নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র প্রচারিত হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে...

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠিত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশের ওয়ালটনের আড়াইশো শতাধিক ডিস্ট্রিবিউটর ও বিজনেস পার্টনার অংশ নেন।...

পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করছে ঢাকা-দিল্লি

ঢাকা-দিল্লি পুরোদমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম ফের চালু করার পদক্ষেপ গ্রহণ করেছে। যা গত দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার একটি বড়...

Recent Comments