Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য কমতির দিকে সবজির দাম, মাছের বাজারের কী হালচাল?

কমতির দিকে সবজির দাম, মাছের বাজারের কী হালচাল?

সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে অধিকাংশ সবজির দাম। তবে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে পেঁপে। সেই সঙ্গে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।

শুক্রবার (৯ মে) রাজধানীর নয়াবাজার ও কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। রাজধানীর কারওয়ানবাজারের সবজি বিক্রেতা আনিস বলেন, পেঁপে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য বেশিরভাগ সবজিতে ৫-১০ টাকা পর্যন্ত দাম কমেছে। সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে।

বাজারে মানভেদে প্রতি কেজি করলা ৫০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, বরবটি ৬০ টাকা, কহি ৪০ টাকা, লতি ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, ঝিঙে ৪০ টাকা ও টমেটো ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৬০-৭০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, পটোল ৪০ টাকা ও সজনে ডাটা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে প্রতি পিস চালকুমড়া ৪০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৫০-৬০ টাকা।

দাম কমেছে কাঁচা মরিচেরও। খুচরা পর্যায়ে মানভেদে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। পাইকারি পর্যায়ে যা কেনাবেচা হচ্ছে ৪০-৫০ টাকায়। আর দাম কমে প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়।

ক্রেতারা বলছেন, কমতে শুরু করেছে শাক-সবজির দাম। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে। সামাদ নামে এক ক্রেতা বলেন, বাজারে শাক-সবজির সরবরাহ বেড়েছে। এতে দাম কমায় স্বস্তি ফিরছে। দাম আরও কমা উচিত। এদিকে বাজারে অপরিবর্তিত রয়েছে মাছের দাম। বাজারে প্রতি কেজি রুই ৩৫০ থেকে ৪২০ টাকা, কাতল ৩৮০ থেকে ৪৫০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, কোরাল ৭৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা ও তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি বোয়াল ৭৫০ থেকে ৮৫০ টাকা, পোয়া ৪৫০ টাকা, আইড় ৮০০ থেকে ৯০০ টাকা, টেংরা ৬৫০ থেকে ৭০০ টাকা, দেশি কৈ ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা ও শিং ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

আর বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ২৫০০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকা হারে বিক্রি হচ্ছে, আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ১৪০০-১৫০০ টাকা পর্যন্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments